বিশ্বজিত কর: মৌলভীবাজারে শুরু হয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মূন হলে আয়োজিত এ কর্মশালার পিআইবির রিসোর্স পারসন প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহা পরিচালক ফারুক ওয়াসিফ। বক্তব্য রাখেন প্রশিক্ষক সাংবাদিক জিয়ার রহমান প্রমুখ।
নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয় ও বর্জনীয়, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
দুদিন ব্যাপী প্রশিক্ষণে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সাংবাদিক অংশ নেন। আজ সোমবার প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের মাজে সার্টিফিকেট বিতরনের মধ্যে দিয়ে প্রশিক্ষণ সমাপ্তি হবে।
3:29 am, Thursday, 10 September 2026
News Title :
মৌলভীবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:51:15 pm, Sunday, 4 January 2026
- 330 Time View
Tag :
Popular Post


























