মশাহিদ আহমদ: মৌলভীবাজার সদর উপজেলার পদুনাপুর বাজারে দুর্বৃত্তের দেয়া অ’গ্নিকান্ডের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় ২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গত ৮ অক্টোবর পদুনাপুর বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হামিদ (৫৫) বাদী হয়ে একই গ্রামের আতিকুর রহমান এর পুত্র মোঃ রুহেল আহমদ (৩২) ও শেখ সামছুজ্জামান ওরফে আকামত এর পুত্র নুর আলী (৪০)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে মামলা (০৫/৩১১, তারিখ ঃ ০৮/১০/২০২৩ইং) দায়ের করেন। পরস্পর যোগসাজেসে বেআইনী জনতাবদ্ধে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জানা গেছে-পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তদের দেয়া অগ্নি কান্ডে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরী, আপার কাগাবলা ইউপি চেয়ারম্যান মোঃ ইমন মোস্তফাসহ বিভিন্ন দায়িত্বশীগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা প্রদান করেন।
2:19 pm, Wednesday, 17 December 2025
News Title :
মৌলভীবাজারে পদুনাপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:59:18 am, Saturday, 14 October 2023
- 382 Time View
Tag :
Popular Post



























