স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন এবং মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রী মোছাঃ শারমিন আখতার বানু প্রমুখ। পুনাক মৌলভীবাজার সভানেত্রী মৌলবীবাজার শহরের সেন্ট্রাল রোডে (পুলিশ ফাঁড়ির সম্মুখে) স্থাপিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য তালিকাসহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন।
পুনাক বিক্রয় কেন্দ্রে নারীদের শাড়ি, থ্রিপিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র, শোপিসসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যাবে।
পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি মৌলভীবাজার পুলিশ ক্লাবের দোতলায় পুনাক অফিসও উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। পুনাক সভানেত্রী মৌলভীবাজার জেলার পুনাক নেত্রীদের সাথে পরিচিতি ও মৌলভীবাজার এ পুনাক বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরুর করার জন্য সভানেত্রীকে সাধুবাদ জানান।
অপরদিকে মৌলভীবাজার জেলা পুলিশ
নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগ দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে নতুন নারী ব্যারাকের অডিটোরিয়ামে জেলার সাত উপজেলার সাত জন নারীরে সাতটি সেলাই মেশিন বিতরন করা হয়।
বাংলাদেশ পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।
মৌলভীবাজার পুনাকের সভানেত্রী মোছাঃ শারমিন আখতার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন।সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, ‘পর্যায়ক্রমে পুলিশ পরিবারের সদস্য এবং সকল নারী পুলিশ সদস্যদের পুনাকের সাথে যুক্ত করে বিভিন্ন হস্তশিল্পের কাজের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এরপর পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পুনাকের আজকের কার্যক্রম শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক 






















