স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি-বহরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি লাঠি চার্জ করেছে। শনিবার (৭ জানুয়ারী) সকাল ১১টার দিকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা চৌমুহনা চত্বরে সমবেত হয়ে মিছিল বের করে। এসময় পুলিশ মছিলে লাঠি চার্জ করে। পুলিশের লাঠি চার্জে ১৫/২০ জন আহত ও ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান দাবী করেন। আহতদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভী ওয়ালি সিদ্দেকী, যুবদলের কর্মী মিজানুর, যুগ্ম-সম্পাদক মো. হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মো. আনছার মিয়া, যুগ্ম-সম্পাদক মাহমুদুর রহমান, কলেজ ছাত্রদলের নেতা তামিম হাসান, জিল্লুল আহমেদ, ছাত্রদলের আব্দুল হাই পিপলু সহ অনেকে।
8:39 am, Sunday, 12 July 2026
News Title :
মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠি চার্জ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:47:55 am, Sunday, 8 January 2017
- 364 Time View
Tag :
Popular Post
























