স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতি প্রতিবাদে মৌলভীবাজারে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুর ১২ টায় প্রেসক্লাব সন্মুখে পথসভায় মিলিত হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোঃ ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশি মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, যুবনেতা জাকির হোসেন উজ্জল, স্বেচ্ছাসেবক নেতা জি এম মুক্তাদির রাজু, ছাত্রনেতা আকিদুর রহমান সোহান। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব সন্মুখ থেকে বের হয়ে দারুল উলুম মাদ্রাসার কাছে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্যে উচ্চ ও মধ্যবিত্তরাও মুখ লুকিয়ে লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য ক্রয় করছেন। তারা বলেন এ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে।
5:32 pm, Thursday, 18 June 2026
News Title :
মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:16:14 am, Wednesday, 2 March 2022
- 443 Time View
Tag :
Popular Post





























