স্টাফ রিপোটার: মৌলভীবাজার কামালপুর ইউপির ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিনের লাশ ঘয়ঘর এলাকার একটি ডুবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আজ বৃহষ্পতিবার সকাল ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অত্ব:পর আজ বৃহষ্পতিবার সন্ধ্যা দিকে সদর উপজেলার ঘয়ঘর নামক এলাকার একটি ডুবায় শাহিন মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।

মৌলভীবাজার মডেল থানার অঢিসার ইনচার্জ ওসি মো: সাইফুল ইসলাম এর সাথে আলাপকালে তিনি জানান শাহিন মিয়ার লাশ ডুবা থেকে উদ্ধার করা হয়েছে স্খানীয়দের কাছ থেকে খবর পেয়ে তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে ও কারা কেন হয়েছে পুলিশ কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক 






















