এম শাহাব উদ্দিন আহমদ: ‘রক্তে কেনা মহান বিজয়, প্রাণের গহীনে কথা কয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজয় উৎসব-২০২২ ও মেয়র মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা আয়োজিত পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সপ্ত্যাহব্যাপী বিজয় উৎসব এবং স্থাপিত মেয়র মুক্তমঞ্চের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
মুক্তমঞ্চ উদ্বোধনের ফলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান উক্ত মঞ্চ থেকে সবার সামনে তুলে ধরতে পারবেন।
উল্লেখ্য, ১লা ডিসেম্বর হতে ৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিজয় উৎসব চলবে।
4:22 pm, Friday, 9 October 2026
News Title :
মৌলভীবাজারে বিজয় উৎসব-২০২২ ও মেয়র মুক্তমঞ্চের উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:30:03 pm, Thursday, 1 December 2022
- 448 Time View
Tag :
Popular Post

























