8:37 pm, Sunday, 12 July 2026

মৌলভীবাজারে ভুয়া ASP পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্ট : নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।

গত ৫ জুন রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেফতারের ভয় দেখিয়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে গত ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে “ASP” পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে।

এ ঘটনায় বড়লেখা থানায় পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

মৌলভীবাজারে ভুয়া ASP পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

Update Time : 11:18:32 am, Monday, 8 June 2026