5:05 pm, Tuesday, 21 July 2026

মৌলভীবাজারে মার্কেট ও শপিংমলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের মোবাইল কোর্ট

বিশ্বজিত কর: মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট শহরের কুসুমবাগ ও এম সাইফুর রহমান রোড বিভিন্ন এলাকার মার্কেট,শপিংমল-দোকানপাট সমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ২০ব্যক্তিকে মোবাইল কোটের মাধ্যমে ৯হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করে।

আজ সোমবার দুপুর ১২ঘটিকা হতে ২ঘটিকা পর্যন্ত মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার,আসমা উল হুসনা,সানজিদা রহমান, অর্ণব মালাকার। সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮এবং দন্ডবিধি ১৮৬০অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

মৌলভীবাজারে মার্কেট ও শপিংমলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের মোবাইল কোর্ট

Update Time : 03:23:05 pm, Monday, 3 May 2021