স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগীয় কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রচার ও মিডিয়া বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এ বিভাগের বিশালতা, গভীরতা ও ব্যাপকতা অনেক বেশি। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগে মিডিয়ার জগৎ ছিল অনেক ছোট, বর্তমানে মিডিয়া এক বিশাল ইন্ডাস্ট্রি। তিনি বিশেষ করে প্রচার ও মিডিয়ার জগতে আমাদের অবস্থান আরো সুসংহত করার গুরুত্ব দেন। প্রধান মেহমান বলেন, ইসলামী আন্দোলন সকল সময় হলুদ মিডিয়া ষড়যন্ত্রের শিকার। কোন কোন মিডিয়া আমাদের অনেক ভালো অর্জনকে ছোট্ট করে প্রদর্শন করা হয় অথচ বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অনেক বড় করে উপস্থাপন করা হয় এটা অনেকটা মিডিয়া সন্ত্রাস। এ অপপ্রচারের মোকাবেলায় আমাদের লড়াই করতে হবে আদর্শ, নৈতিকতা ও চরিত্র দিয়ে । প্রচার ও মিডিয়া বিভাগের বহুমুখী চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন,এ বিভাগের প্রত্যেক জনশক্তিকে একজন ভালো মানের সাংবাদিক হতে হবে, একজন সৎ যোগ্য দক্ষ রিপোর্টার হতে হবে। এক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনের অনেক সময় দিতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে ও বেশি বেশি পরিশ্রম করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আন্তরিকতার সাথে কাজ করতে পারলে একটা সময়ে এ জগতে আমাদের অবস্থান আরো সুসংহত হবে ইনশাআল্লাহ।তিনি চব্বিশের রক্তাক্ত বিপ্লবের দাবী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়নে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে প্রচার ও মিডিয়া বিভাগে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির আলোচনায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রচার ও মিডিয়া বিভাগীয় জেলা সভাপতি মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে অদ্য ৩১ জুলাই, শুক্রবার,সকাল ১১ টায়, স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল হুজুরাত হতে দারস পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় ইউনিট টিম সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ আজাদুর রহমান , আবদাল মাহবুব কোরেশী, আব্দুস সামাদ ও আব্দুল হাই প্রমূখ।
9:07 pm, Wednesday, 12 August 2026
News Title :
মৌলভীবাজারে মিডিয়া দায়িত্বশীল শিক্ষাবৈঠক অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:03:14 am, Saturday, 1 August 2026
- 63 Time View
Tag :
Popular Post


























