স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে আজ মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সিভিল সার্জন কার্যালয়, শিল্পকলা একাডেমি, জেলা পাসপোর্ট অফিস. যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর. জেলা ক্রীড়া অফিস-সহ বিভিন্ন সরকারি দফতর ও সংগঠন।

এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা, জেলা ক্রীড়া অফিসার প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 



























