3:30 am, Monday, 13 July 2026

মৌলভীবাজারে সরকারী নির্দেশনা না মানায় ১৮টি মামলা ও অর্থদন্ড প্রদান

স্টাফ রিপোটার: স্বাস্থ্যবিধি ও সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আজ শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর এর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৮টি মামলায় মোট ১২হাজার ১শত ৭৫টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া দোকান বন্ধ রাখা ও করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি),মৌলভীবাজার সদর সুনজিতকুমার চন্দ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম,মোঃ রুহুল আমিন,মোঃ তানভীর হোসেন,মোঃ রফিকুল ইসলাম,অর্ণব মালাকার । মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেন র‌্যাব-০৯, শ্রীমঙ্গল ও সদর থানা পুলিশ। উল্লেখ্য যে,করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও জনগনকে করোনা মোকাবেলায় জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজার মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

মৌলভীবাজারে সরকারী নির্দেশনা না মানায় ১৮টি মামলা ও অর্থদন্ড প্রদান

Update Time : 05:02:54 pm, Friday, 2 April 2021