11:23 am, Tuesday, 16 December 2025

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

স্টাফ রিপোর্টার : সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের সহযোগিতায় শহরের কুসুমবাগ পয়েন্টে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ জানুয়ারি) এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক। তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।
পথসভা শেষে পুলিশ সুপার মহোদয় ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মাহফুজ আলম,ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ মারিকুল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর বায়জিদ মাহবুব ,সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ জনাব নব গোপাল দাশ, সার্জেন্ট স্বপন তালুকদার ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান জনাব সাদেকুর রহমানসহ সংঘটনের নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

Update Time : 11:13:13 am, Monday, 3 January 2022