7:36 pm, Friday, 16 January 2026

মৌলভীবাজারে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বসু দত্ত চাকমা জানান, গতকাল মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটক মাদক কারবারির নাম জামাল মিয়া, তার পিতার নাম মো. কনা মিয়া, বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে।

র‌্যাব জানায়, আটক জামাল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে সে।

গতকাল মঙ্গলবার জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

মৌলভীবাজারে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Update Time : 07:58:07 am, Wednesday, 6 April 2022