স্টাফ রিপোটার: মৌলভীবাজার প্রবাসী ভাইযের সাথে আপন প্রবাসী ভাই ১০ লাখ টাকা প্রতারনা করে আত্নসাৎ করার অভিযোগ উঠেছে। এব্যাপারে সাহেদ আহমদ বাদী হয়ে ভাই সায়েক আহমদ এর উপর প্রতারনার অভিযোগ এনে মৌলভীবাজার সিনিয়র জুজিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলা নং ২২৮/২৪ ইং। অভিযোগে জানাযায়, মৌলভীবাজার জগৎপুর গ্রামের সাহেদ আহমদ দীর্ঘদিন দুবাই ছিলেন। গত ২০১৮ সালে দেশে আসেন। তার আপন ভাই সায়েক আহমদ সৌদি আরব ছিলেন। তিনিও ঐ সময় দেশে আসেন। সায়েক আহমদ কম দামে একটি নতুন মডেলের নোহা গাড়ি পেয়েছেন। ঐ গাড়ি ক্রয় করতে তার ২০ লাখ টাকার প্রয়োজন। এব্যাপারে সাহেদ আহমদ এর নিকট ১০ লাখ টাকা ১ মাসের জন্য কর্জ চান। আপন ভাই সায়েক আহমদ এর উপর বিশ্বাস করে তিনি ১০ লাখ টাকা কর্জ দেন। পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে তিনি টাকা ফেরৎ দিতে টালবাহানা করেন। এক সময় টাকা ফেরৎ না দিয়ে উল্টো তাকে খুন করা হুমকি দেন। বর্তমানে মামলা করে তিনি নিরাপ্তাহীনতায় ভুগছেন।
12:33 am, Saturday, 15 August 2026
News Title :
মৌলভীবাজার আপন ভাইয়ের সাথে ১০ লাখ টাকা প্রতারনার অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:57:50 pm, Wednesday, 3 April 2024
- 446 Time View
Tag :
Popular Post


























