স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মনছব আলী (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার ৯ এপ্রিল দুপুর ১২ টায় সদর হাসপাতালের আইসোলেশনে করোনা প্রজেটিভ নিয়ে তিনি ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাড় ৭ তার মৃৃত্যু হয়। তিনি পৌর শহরের রঘুন্দনপুর এলাকার বাসিন্দা।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আরএমও ডা: আহমেদ ফয়সল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য মনছব আলী ঢাকার একটি হাসপাতালে কিডনি ও ডায়াবেটিস রোগের চিকিৎসাধীন ছিলেন। ওই সময়ে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পাঠালে পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পরে।
1:01 am, Thursday, 11 June 2026
News Title :
মৌলভীবাজার করোনায় আরও এক জনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:12:45 am, Saturday, 10 April 2021
- 572 Time View
Tag :
Popular Post

























