12:49 am, Wednesday, 7 October 2026

মৌলভীবাজার কলেজ ছাত্র: প্রেমিকার সম্মুখে আত্মহত্যা করলো প্রেমিক

বিশেষ প্রতিনিধি: হায়রে প্রেম– হায়রে ভালোবাসা। প্রেমের জন্য জীবন দিতে হলো প্রেমিককে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সরকারী মহা বিদ্যালয়ের পাশে জেলা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, কুলাউড়া কাদিপুর ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলম এর ছেলে রাজন মিয়া। নিহত প্রেমিক কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর রাজন মিয়া ও মেয়েকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। বিকেলে হঠাৎ ওই ছেলে মেয়েটির সামনেই বিষপান করে ভালবাসার জন্য জীবন দিতেই হলো। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, সদর হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে সত্যতা।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিন্তু কি কারনে তা এখন ও জানা যায়নি। ময়না তদন্ত শেষে বলা যাবে প্রকৃত কারন।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

মৌলভীবাজার কলেজ ছাত্র: প্রেমিকার সম্মুখে আত্মহত্যা করলো প্রেমিক

Update Time : 05:52:01 pm, Thursday, 3 November 2022