- ১৪.০৯.২০২১ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর জনাব অমর কুমার সেন এর নেতৃত্বে জেলা কার্যালয়ের বিভাগীয় স্টাফদের সমম্বয়ে গঠিত রেইডিং টিম মৌলভীবাজার জেলার শেরপুর পয়েন্ট থেকে একজন মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামির নামঃ মোঃ বজলু মিয়া, পিতাঃ মৃত সাদেক মিয়া, সাং- ফনারগাঁও, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় উক্ত গাঁজা সুনামগঞ্জে নিয়ে যাওয়ার উদ্যেশে চুনারুঘাট থেকে নিয়ে এসেছে।
3:23 pm, Wednesday, 17 December 2025
News Title :
মৌলভীবাজার জেলার শেরপুর পয়েন্ট থেকে একজন মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:40:07 pm, Tuesday, 14 September 2021
- 863 Time View
Tag :
Popular Post



























