1:51 am, Wednesday, 10 December 2025

মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: ১৬বছর আইনশৃংখলা কমিঠির সকল প্রোগাম থেকে বঞ্চিত রাজনৈতিক দলগুলো- বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ

সিনিয়ির প্রতিবেদক: মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-১৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম। বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সভাপতি মইনুর রহমান মগনু, খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি কামাল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি লুৎফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুক্তাকিম জুনেদ ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ প্রমূখ।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আ’লীগ সরকারের আমলে এ জেলা থেকে বহু নেতা-কর্মীরা অবৈধভাবে টাকা আত্বসাৎ করেছেন । তাদের তালিকা তৈরি করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন বলেন, মৌলভীবাজার জেলা জুড়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের অবদান রয়েছে। শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম ও এম সাইফুর রহমান অডিটোরিয়াম’র নাম বদল করা হয়েছে আ’লীগের আমলে। তিনি এই গুনী ব্যক্তির নাম ফলক উন্মোচনের দাবী তুলেন।
জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, এ জেলায় সকল ধর্মাবলম্বীদেও মাঝে একটা সম্প্রীতির সেতু বন্ধন রয়েছে। জামায়াত ইতিপূর্বে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মেও মানুষের জান-মালের কোন ক্ষতি যাতে না হয়, প্রতিনিয়িত তাদেও বাড়ি-ঘর পাহারার দ্বায়িত্ব পালন করেছে। তিনি বলেন, আগামী জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে সজাগ থেকে তাদের সহযোগীতা করতে হবে। সভায় এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈধ-অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ জেলা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, বাংলা ভিশন ও জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শা্হীন, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক রুপালী বাংলাদেশের সিনিয়র প্রতিবেদক মো: শাহজাহান মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলার সকল উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সভায় জেলায় সম্প্রতি সময়ে সরকার পতনের পর আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: ১৬বছর আইনশৃংখলা কমিঠির সকল প্রোগাম থেকে বঞ্চিত রাজনৈতিক দলগুলো- বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ

Update Time : 12:25:53 pm, Wednesday, 14 August 2024