স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১৬ আগষ্ট ২০২২ খ্রিঃ মঙ্গলবার বাদ জোহর মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ চৌমুহনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), মৌলভীবাজার জেলা বিএনপির সহ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মাহমুদুর রহমান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া, যুবদল নেতা শেখ আবেদ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন প্রমুখ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে তার রোগ মুক্তি, সুস্থ্যতা কামনা এবং দেশ ব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

নিজস্ব প্রতিবেদক 



























