জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভায় আগামী নির্বাচনে চারটি আসনের প্রার্থী বড়লেখা জুড়ি আসন- ১ নাসির উদ্দিন মিঠু, কুলাউড়া- ২ শওকতুল ইসলাম শকু উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং আগামী ২২ জানুয়ারী ২০২৬ ইং চেয়ারম্যান মহোদয়ের আগমন কে স্বাগতম জানানো হয় এবং উনার জনসভা কিভাবে হবে কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন ফয়জুল করিম ময়ুন। সদর রাজনগর আসনের প্রার্থী এম নাসের রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক , মোশাররফ হোসেন বাদশ, এম এ মুকিত ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সহ উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার 



























