11:51 pm, Thursday, 18 June 2026

মৌলভীবাজার নারী ফুটবল প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি :: স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে নারীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়েছে।
গতকাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নারী (বালিকাদের) ফুটবল প্রতিযোগিতা শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ৫ নং ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের নিয়ে গঠিত নতুন কুঁড়ি ফুটবল একাডেমির সহায়তায় বালিকারা এই ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বালিকাদের ফুটবল প্রতিযোগিতায় লাল দল ২-০ গোলের ব্যবধানে কমলা দলকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানর্সআপ দলকে ট্রফি ও মেডেল বিতরন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ, জেলা দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় মনির হোসেন, সাজিম হোসেন ফুয়াদ, কালীঘাট ইউনিয়নের সদস্যবৃন্দ ও কালীঘাট ইউনিয়নের সর্বস্থরের জনসাধারন। ছবি ৩টি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

মৌলভীবাজার নারী ফুটবল প্রতিযোগিতা

Update Time : 10:43:12 am, Saturday, 2 April 2022