1:32 am, Sunday, 9 August 2026

মৌলভীবাজার নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩জন নিহত

স্টাফ রিপোটার: মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নৌকা প্রার্থীর ভাইসহ ৩জন নিহত হযেছেন।

বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি সমর্থীত প্রার্থী সামসুল মিয়ার নির্বাচনীয় জনসভা চলার সময এই খুনের ঘটনা ঘটে। নিহত ৩জন হলেন- নৌকার প্রতীকের প্রার্থী রাজাক মিয়ার ভাই রাজা মিয়া,দলীয় কর্মী ইমরান মিয়া ও তারেক মিয়া। এ খুনের ঘটনায় সামসুল মিয়া,দোলন মিয়া,অর্জুন কুমার বিশ্বাস,প্রভাত সরকার,শুব্রত সরকার ৫জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়,আপার কাগাবালা ইউনিয়নের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি সমর্থীত প্রার্থী সামসুল মিয়ার নির্বাচনীয় জনসভা চলার সময় বক্তারা আওয়ামীলীগ নিয়ে কটাক্ষ করে এবং অর্জুন কুমার বিশ্বাস উস্কানীমুলক বক্তব্য দিতে থাকে। অর্জুন কুমার বিশ্বাস এর বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নৌকার প্রতীকের প্রার্থী রাজাক মিয়ার ভাই রাজা মিয়া,ইমরান মিয়া ও তারেক মিয়া সহ কিছু দলীয় কর্মীরা প্রতিবাদ করলে ধানের শীর্ষের প্রার্থী সামসুল মিয়ার লোকজন হামলা করে। এই হামলায় রাজা মিয়া, ইমরান মিয়া ও তারেক মিয়া মারাত্নক আহত হন। এসময় কিছু গাড়ী ভাংচুর ও দোকান পাট লুটপাট হয়। পরে আহতদেরে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরে মৃত ঘোষনা করেন। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: আলমঙ্গীর হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ফোর্স প্রেরণ করেছি। নিহতদের সুরত হালাল রিপোর্ট তৈরী করে পোষ্টমডেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্ররন করেছি। আসামী গ্রেফতার করতে আমি নিজে ফোর্স সহ অভিযান পরিচালনা করে যাচ্ছি। তবে তিন খুনের মাষ্টার মাইন্ড এই অর্জুন কুমার বিশ্বাস। তাকে গ্রেফতার করতে পারলে সব তথ্য পাওয়া যাবে এমন মন্তব্য করেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

মৌলভীবাজার নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩জন নিহত

Update Time : 12:32:29 pm, Friday, 16 December 2022