1:09 am, Thursday, 22 January 2026

মৌলভীবাজার পৌরসভা ৬শ ২৫টি পরিবারকে দিয়েছে ভিজিএফ চাল

স’লিপক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে মৌলভীবাজার পৌরসভায় ৪ হাজার ৬ শ ২৫টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পৌর মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নকিবুর রহমান। এসময় মৌলভীবাজার পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দুস্থ ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া ৪ হাজার ৬ শ ২৫টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান বলেন, প্রতিটি মানুষ যেন সঠিক মাপে তার প্রাপ্য চাল পায় তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়েছে। এসময় মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

মৌলভীবাজার পৌরসভা ৬শ ২৫টি পরিবারকে দিয়েছে ভিজিএফ চাল

Update Time : 12:59:01 pm, Saturday, 24 June 2023