স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডে (বিউবো) মৌলভীবাজার বেজবাড়ী এলাকার সংরক্ষিত মূল্যবান সরকারি কোটি টাকার ভূমি অবৈধ ভাবে দখল করে নিয়ে যাচ্ছে একটি প্রবাভশালী ব্যক্তি। এ ব্যাপারে বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় বেজবারি এলাকার ওয়াপদা রোডের (আহমেদ নিবাস) এর আব্দুল বারীর পুত্র সেলিম আহমেদের বিরুদ্ধে সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং-৭৭২। অভিযোগে জানা যায়, মিউনিসিপালিটি মৌজার জেএল নং ১০৫ দাগ নং-১৪১৫,১৪১৬,১৪১৭,১৪২০,১৪২১,১৪২২,১৪২৫,১৪২৬,১৪২৮,১৪২৯,১৪৩০,১৪৩১, এর ৯.৪০ একর জায়গা কিছু অংশ জোর করে দখল করার জন্য ইতিপূর্বে বাশের বেড়া নির্মান করেছে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আপত্তি জানালেও সে কোন বাঁধা না মেনে বেড়া নির্মান করে। গত ১৬ মে সেলিম আহমেদ আবারও লোকজন নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জমি মাটি ভরাট করতে থাকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লোকজন গিয়ে থাকে বাঁধা নিষেধ করিলে সে নিষেধ অমান্য করে তাদেরকে হুমকি দেয়। এ ব্যাপারে বিদুৎ উন্নয়ন নির্বাহী প্রকৌশলী তার উদ্ধর্তন কর্তৃপক্ষ ও পুলিশ সুপার, ও জেলা প্রশাসক বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন। গত মার্চ মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১০ একর ৬১ শতক ভূমিতে দেয়াল নির্মানের কাজ শুরু করলে বেজবাড়ীস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নীচের ডালে বর্ষিজোড়া মৌজার ১৪৩০,১৪৩১ নং দাগের উপর রাতের অন্ধকারে অবৈধ ভাবে প্রভাবশালী মহল বেড়া নির্মানের চেষ্টা করে। এব্যাপারে বিউবো বিভাগ মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন এবং তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। উক্ত জমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্তৃক ১৯৬৩ সালে অধিগ্রহণ করা হয়েছিল। অবৈধ দখলকারীরা রাতের আধাঁরে উল্লেখিত জমিতে বেড়া নির্মানসহ ঘর তৈরী করে অবৈধ দখলে নেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করে সরকারি সম্পত্তি রক্ষা করতে পুলিশ টহল জোরদার না করলে যে কোন মূহুর্তে সরকারি সম্পত্তি বে-দখল হয়ে যেতে পারে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশঙ্কা প্রকাশ করছেন।
8:23 pm, Wednesday, 12 August 2026
News Title :
মৌলভীবাজার বিউবো কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীর দখল নিয়ে তোলপাড়
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:15:50 pm, Saturday, 29 May 2021
- 3080 Time View
Tag :
Popular Post
























