12:09 pm, Tuesday, 16 December 2025

মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে একজন নিহত, আহত- ৪

স্টাফ রিপোটার: মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় দুই পক্ষের পুর্ব বিরোধের জের ধরে সালিশ বৈঠকে বসলে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় পারভেজ নামে একজন নিহত ও ৪জন গুরুত্বর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুত্বর আহত হন-পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও বাতিজা আছাদ মিয়া।
আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুত্বর আহত পারভেজ আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে পৌছলে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশের একটি টিম নিয়ে পৌঁছান। হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

বিস্তারিত আরো আসছে—-অপেক্ষা করুন

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে একজন নিহত, আহত- ৪

Update Time : 07:45:53 am, Thursday, 26 September 2024