1:33 am, Sunday, 9 August 2026

মৌলভীবাজার সদর ইউনিয়ন নির্বাচন: ৪ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

বিশেষ প্রতিবেদক: আসন্ন চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় ৪ চেয়ারম্যান প্রার্থী ও ২ সদস্য প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে। নাজিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি বর্তমান চেয়ারম্যানের ও মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নাজিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আশিকুর রহমান আর বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সৈয়দ এনামুল হক রাজার ও মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয় সুত্র জানায়। নাজিরাবাদে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন- মোহাম্মদ মোস্তাহিদ আলী (স্বতন্ত্র), সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান(স্বতন্ত্র) মো. আশিকুর রহমান (আওয়ামীলীগ), সৈয়দ মুহিত আলী (স্বতন্ত্র), আশরাফ উদ্দিন আহমদ (স্বতন্ত্র)। ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করার পর এ ইউনিয়নে বৈধ চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমানে রয়েছেন- মোহাম্মদ মোস্তাহিদ আলী (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান(স্বতন্ত্র), সৈয়দ মুহিত আলী (স্বতন্ত্র), আশরাফ উদ্দিন আহমদ (স্বতন্ত্র)।
এছাড়া একটুনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সেলিম আহমদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি। এছাড়া গিয়াসনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলামেরও মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনিও ঋণখেলাপী, তাই মনোনয়ন বাতিল।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঋণখেলাপী হিসেবে যে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের কেউ নিজে ঋণখেলাপী, কেউ অন্যের ঋণেন জামিনদার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

মৌলভীবাজার সদর ইউনিয়ন নির্বাচন: ৪ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

Update Time : 06:31:09 pm, Monday, 29 November 2021