সোহেল আহমদ: মৌলভীবাজার সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকসহ মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়- রাজস্ব অর্থায়নের প্লাবনভূমি, খাস জলাশয়, প্রাতিষ্ঠানিক পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় মৌলভীবাজার সদর উপজেলায় ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। আর ৭ লক্ষ টাকা ব্যয়ে পুরো জেলায় ২ হাজার ৩৩৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 






















