মৌলভীবাজার প্রতিনিধি ::মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদের একজনের জনের বৈধ, অপর একজন প্রার্থিতা স্থগিত করলেও পরে বৈধ ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে চারজনের বৈধ, একজনের স্থগিত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩শে এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার যাচাই-বাছাই সম্পন করেন। যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বৈধ ও অপর প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোনয়ন স্থগিত ঘোষণা করেন, পরে বিকেলে যাচাই-বাছাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।ভাইস চেয়ারম্যান পদে মো. তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, অমিত হাসান সাজু, আমিরুল ইসলাম চৌধুরীকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করেন এবং ঋণ খেলাপি থাকায় আব্দুল আজিজের প্রার্থিতা স্থগিত বলে ঘোষণা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহীন রহমানকে একক প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়।
2:46 am, Sunday, 15 March 2026
News Title :
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:38:24 pm, Tuesday, 23 April 2024
- 242 Time View
Tag :
Popular Post

























