11:53 am, Tuesday, 16 December 2025

মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জাকির ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিবেদক: প্রায় ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সরকারি হাসপাতালের এক কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- মৌলভীবাজার সদর হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন ও তার স্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির নার্সিং সুপারভাইজার শেফালী বেগম। গত সোমবার (৫ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো: আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্যেখ রয়েছে, মৌলভীবাজার সদর হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের নামে ২কোটি ৮০লাখ ৩১হাজার ৫১৯টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে।

এছাড়া দুদকের অনুসন্ধানে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি সাত লাখ ৬৯হাজার ১৭১টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করার প্রমাণ মিলেছে। যে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অন্যদিকে জাকির হোসেনের স্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির নার্সিং সুপারভাইজার শেফালী বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলায় ২কোটি ৯৯লাখ ৩০হাজার টাকার অবৈধ সম্পদ ও ৪৩ লাখ ৮০হাজার ৫৬১টাকার সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জাকির ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Update Time : 06:06:00 pm, Monday, 5 December 2022