স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের মৃত মোঃ মনির মিয়ার ছেলে পলাতক আসামী মোঃ জাহিদকে গ্রেফতার করতে তার বাড়িতে মৌলভীবাজার মডেল থানার পুলিশ গতকাল রাত দশ ঘটিকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্বদেন মৌলভীবাজার মডেল থানার এসআই রতন কুমার হালদার। পুলিশ জাহিদ এর বসতগৃহের সকল কক্ষ তল্লাশী করে জাহিদ কে খোঁজে না পাওয়ায় গ্রেফতার করতে পারে নাই।
স্থানীয় সূত্রে জানা যায় মোঃ জাহিদ দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য বসবাস করিতেছেন। তিনি দেশে না থাকা স্বত্তে¡ও বর্তমান বিরোধীদল বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার মডেল থানায় বিগত ১৩ নভেম্বর ২০২২ সালে পুলিশের দায়ের করা মামলায় মোঃ জাহিদ কে আসামী করা হয়, যাহার মামলা নং-১৬ এবং জি আর ৩৩৬/২২ইং। উক্ত মামলায় পুলিশ তদন্ত করে মাননীয় আদালতে অভিযোগপত্র দাখিল করলে মাননীয় আদালত অভিযোগপত্র গৃহীত করে বিগত ১৩ মার্চ ২০২৪ ইং পলাতক আসামী মোঃ জাহিদ গং দের বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত গ্রেফতারী পরোয়ানা মূলে মৌলভীবাজার মডেল থানার পুলিশ জাহিদ কে গ্রেফতার করার জন্য গতকল্য রাত দশ ঘটিকায় তার বাড়িতে অভিযান করে বসতঘরের প্রত্যেকটি কক্ষ তল্লাশী করে। এছাড়াও মোঃ জাহিদ জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজার থেকে একটি হত্যা মামলা দায়রা ১৭০/১৫ ইং মামলার ১৪ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজার থেকে সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাই উভয় মামলায় গ্রেফতার করার জন্য পুলিশ মোঃ জাহিদ কে খেঁাজতেছে।

নিজস্ব প্রতিবেদক 
























