5:00 pm, Thursday, 12 March 2026

যুক্তরাষ্ট্র থেকে শিকলে বেঁধে পাঠানো হলো ভারতীয়দের, সংসদে হইচই

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অবৈধ ভারতীয়রাও রয়েছেন।
সম্প্রতি একটি সামরিক উড়োজাহাজে অবৈধ ভারতীয়দের হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে ভারতের সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে তীব্র হইচই হয়েছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে।

কংগ্রেস সংসদ সদস্য মানিকরাম ঠাকুর বলেছেন, এ ঘটনা ভয়ংকর ও লজ্জাজনক। যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটি অমানবিক ও মেনে নেওয়া যায় না।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বেআইনিভাবে গেলে দেশে ফেরত পাঠানোর অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা ফেরত পাঠাচ্ছে, তা মেনে নেয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।

তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসীবোঝাই সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?

এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠিয়ে থাকে। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর বা এসওপি আছে।

তিনি জানান, ২০১২ সাল থেকে এসওপি চালু রয়েছে। তাতে কড়াকড়ির কথা বলা হয়েছে। আইসিই তাকে জানিয়েছে, নারী ও শিশুদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল।

জয়শঙ্কর বলেন, অবৈধ নথিপত্রবিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

যুক্তরাষ্ট্র থেকে শিকলে বেঁধে পাঠানো হলো ভারতীয়দের, সংসদে হইচই

Update Time : 09:07:51 am, Saturday, 8 February 2025