9:37 pm, Wednesday, 12 August 2026

যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। তবে এই সাফল্য ধরে রাখতে এখন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট সমন্বয় পরিষদের এক বৈঠকে গালিবাফ এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধে অর্জিত এই সাফল্যকে সুসংহত ও স্থায়ী রূপ দিতে হবে।

একই সঙ্গে দেশের মানুষের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন
ইরানের সামরিক সক্ষমতা দ্রুত শেষ হয়ে আসছে: ট্রাম্প

গালিবাফ আরও বলেন, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সবার আগে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও কার্যকর সক্ষমতা আরও বিস্তৃত করতে হবে।

তার মতে, এ লক্ষ্য অর্জনের সব প্রচেষ্টার সূচনা হওয়া উচিত এখান থেকেই।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

Update Time : 08:47:15 am, Saturday, 1 August 2026