3:07 am, Tuesday, 17 February 2026

যেভাবে মার্কিন উড়োজাহাজে উঠল ৬৪০ আফগান

আন্তর্জাতিক ডেস্ক :: দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। বর্তমানে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে তালেবানের ক্ষমতা দখলে আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে আফগানদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

এমনই একটি খবরে ডেইলি মেইল শিরোনাম করেছে ‘দি লাকি ওয়ানস।’ মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে দেশটির বিমান বাহিনীর পরিবহন বিমান নেমেছিল কাবুল বিমানবন্দরে। কিন্তু তাতে ৬৪০ আফগান চড়ে বসে। সোমবার দিনভর কাবুল বিমানবন্দরে আফগানদের হাহাকারের মধ্যে ওই শিরোনামকেই যুৎসই মনে করেছে ডেইলি মেইল।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন পরিবহন বিমানে বোঝাই হওয়া শত শত আতঙ্কগ্রস্ত আফগান উদ্বাস্তুর প্রথম ছবিগুলো আসতে শুরু করেছে। রাজধানী কাবুলসহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে আসার প্রেক্ষাপটে এসব আফগান পালাতে চাচ্ছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাবুল থেকে অন্তত দুটি সি-১৭ পরিবহন বিমান উড়াতে পেরেছে। সোমবার রাত ও চলতি সপ্তাহের বাকি সময়ে আরও বিমান লোকজনকে পরিবহন করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

যেভাবে মার্কিন উড়োজাহাজে উঠল ৬৪০ আফগান

Update Time : 10:08:11 am, Tuesday, 17 August 2021