5:36 pm, Saturday, 7 March 2026

যে কারণে ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট ::শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়কে বিদেশ পাচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা জুটি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে। সময় যত ঘনিয়ে আসছে, বুকটা কেমন জানি ভারি হয়ে যাচ্ছে; বলে বোঝানো যাবে না।

তবে সাবেক এই তারকা দম্পতি তাদের ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন, তা আপাতত গোপন রেখেছেন অপু।

শাকিব-অপুর ছেলে জয়ের বয়স এখন মাত্র ৮ বছর। এই বয়সেই তাকে একা বিদেশ পাঠানো হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, না না আমি ওকে একা রাখব না। আমি বাবা-মা, আমরা ফ্যামেলির সবাই মিলেমিশে থাকা হবে। জয় শুধু আমার জীবনেই গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ।

ভিডিও সাক্ষাৎকারে অপু আরও বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাইহোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি।

Tag :
About Author Information

Sirajul Islam

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

যে কারণে ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস

Update Time : 06:29:48 am, Tuesday, 16 April 2024