অনলাইন ডেস্ক: নিজেদের মাটিতে খেলতে নেমে ১৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটাররা। একসময় মনে হচ্ছিল বিপিএল ইতিহাসের সর্বনি¤œ রানেই অলআউট হবে সিলেট। তবে পেসার তানজিম হাসান সাকিবের ৪১ রানে ভর করে সিলেট সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ৯২ রান।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রংপুর রাইডার্সের বোলারদের তোপে পড়ে সিলেট। প্রথম সাত ব্যাটারের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তৌহিদ হৃদয়, জাকির হাসান আর মুশফিকুর রহিম তো রানের খাতাই খুলতে পারেননি।
নাজমুল হোসেন শান্ত ৯, টম মুরেস ২, ইমাদ ওয়াসিম ১ আর থিসারা পেরেরা আউট হন শূন্য করে।
রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ১৭ রানে নেন ৩টি উইকেট। হাসান মাহমুদ নেন ১২ রানে ৩টি।

নিজস্ব প্রতিবেদক 



























