6:12 am, Thursday, 19 February 2026

রবিবার থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট : মাঘের শেষের দিকে এসে শুক্রবার বর্ষাকালের মতো বৃষ্টি ছিল দেশজুড়ে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। যদিও আগেই চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ।

বৃষ্টি কমে যাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া মাদারীপুরে ৫৬, দিনাজপুরে ৫২, রাজারহাট ৫০, চাঁদপুরে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত রাতভরই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিলো। সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশে মেঘের আনাগোনা রয়েছে। মাঝে মাঝে উঁকি দিচ্ছে মেঘের আড়ালে লুকানো সূর্য।

শনিবার মাঘ মাসের ২২ তারিখ। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

রবিবার থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ

Update Time : 07:16:43 am, Saturday, 5 February 2022