2:07 am, Monday, 23 November 2026

রমজানে আদালতের সময়সূচি নির্ধারণ

ডেস্ক রিপোর্ট :: পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধঃস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিমকোর্ট প্রশাসন পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে, আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

অধঃস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

রমজানে আদালতের সময়সূচি নির্ধারণ

Update Time : 09:54:04 am, Thursday, 31 March 2022