10:59 pm, Thursday, 16 July 2026

রমজানে শরীর ঠান্ডা রাখে টক দই

লাইফস্টাইল ডেস্ক :: রমজানে তীব্র তাপদাহে ঘন ঘন গলা শুকিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন তরল খাবারও খাওয়া প্রয়োজন। তবে যারা রোজা আছেন তারা তো চাইলে সেটি করতে পারবেন না। তাই ইফতারে রাখতে পারেন টক দই।

টক দই এমন একটি খাবার যা শরীর যেমন ঠান্ডা রাখে, তেমন কাজ করার শক্তিও দেয়। এছাড়াও গরমে টক দই খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়: টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া বা প্রবায়োটিক শরীরের জন্য খুব উপকারী।

প্রতিদিন টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে যে কোনো সংক্রামক রোগের আশঙ্কা কিছুটা কমে। গরমের সময়ে সংক্রমণের হার বাড়ে তাই এ মৌসুমে টক দই খাওয়া বেশি জরুরি।

ত্বকের যত্ন: টক দইয়ে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। তাছাড়াও এতে জিঙ্ক, ফসফরাস পাওয়া যায়। এসব উপাদান ত্বকের জন্য খুব ভালো। নিয়মিত টক দই খেলে ত্বক কিছু দিনের মধ্যে পরিষ্কার ও সতেজ দেখাতে শুরু করে। গরমের সময়ে ঘাম বেশি হওয়ায় মুখে ক্লান্তির ছাপ পড়ে। নিয়মিত টক দই খেলে সেই ছাপটা আর থাকে না।

হজমশক্তি বাড়ায়: গরমে অনেকেরই পেটের সমস্যা দেখা দিচ্ছে। নিয়মিত টক দই খেলে পাকস্থলীর সংক্রমণ কমে। সেই সঙ্গে হজমশক্তি বাড়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রমজানে শরীর ঠান্ডা রাখে টক দই

Update Time : 07:37:40 am, Wednesday, 28 April 2021