11:48 pm, Tuesday, 18 August 2026

রমজান আপনার ঈমান

ডেস্ক রিপোর্ট : চলছে পবিত্র রমজান মাস। এ মাস ধৈর্যের শিক্ষা দেয়। রমজানের শুরুতে সে কথাই জানালেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ কথা জানান তিনি।

প্রভা বরাবরি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এ কারণে সেখানে প্রায়ই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় রমজান নিয়ে এবার কথা বললেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সাদা সালোয়ার-কামিজ পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তাকে হাসি মুখে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘রমজান আমাদের ধৈর্য,​ অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। ’

তিনি আরও লেখেন, ‘আসুন আমরা এই মাসজুড়ে এই ফজিলতগুলো বহন করি। এই রমজান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার ঈমান বৃদ্ধি করুক। রমজান মোবারক। ’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতীয় বিনিয়োগকারীরা আগ্রহী হলে স্বাগত জানাবে বাংলাদেশ

রমজান আপনার ঈমান

Update Time : 07:07:08 am, Tuesday, 28 March 2023