1:45 pm, Tuesday, 13 October 2026

রাখাইনে অস্ত্রবিরতির জন্য কাজ করছে চীন : রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট : রাখাইনে অস্ত্রবিরতির জন্য চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতির জন্য কাজ করছি। যেন সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ যেন সুগম হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ, মিয়ানমার ও চীন একযোগে কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং আশা করে বাংলাদেশ ও মিয়ানমার যেন যুক্ত থাকে।

এক প্রশ্নের উত্তর চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকারের দিক থেকে প্রস্তাব পেলে আমরা এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবো।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন। ইতোমধ্যেই নব নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধানমন্ত্রী লি কেয়াং অভিনন্দন জানিয়েছেন।

আগামীতে দুই দেশের সম্পর্ক গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রাক্তন স্ত্রীর বিয়ে পড়ালেন টোবি ম্যাগুয়ার, সাক্ষী হলেন প্রথম চুমুর

রাখাইনে অস্ত্রবিরতির জন্য কাজ করছে চীন : রাষ্ট্রদূত

Update Time : 08:16:07 am, Sunday, 28 January 2024