4:32 am, Monday, 8 December 2025

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় মামলা ১৬৫৭, জরিমানা ৬৬ লাখ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভাঙায় ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা ও এক হাজার ৬৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (০৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় মামলা ১৬৫৭, জরিমানা ৬৬ লাখ

Update Time : 09:27:34 am, Tuesday, 5 November 2024