4:31 pm, Saturday, 13 December 2025

রাজনগরে খেলাফত মজলিসের প্রার্থী বেলালের গণসংযোগ

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আহমদ বেলাল রাজনগর বাজারে গণসংযোগ করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করে খেলাফত মজলিসের মার্কা দেয়াল ঘরিতে ভোট কামনা করেন।

শনিবার বিকালে গণসংযোগকালে আহমদ বেলাল বলেন, “আপনারা যদি খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকে আমাকে নির্বাচিত করেন, তাহলে এই অঞ্চলের মানুষের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি রাজনগরের সন্তান—এ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই জানি।” তিনি জানান, রাজনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতাকে তিনি জনসেবায় কাজে লাগাতে চান।

আহমদ বেলাল আরও বলেন, মৌলভীবাজার সদরে তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাই সদর ও রাজনগরের শিক্ষা খাতে যুগোপযোগী উন্নয়ন তার প্রধান অঙ্গীকার হবে। তিনি বলেন, “শিক্ষিত সমাজ গড়তে না পারলে উন্নয়ন সম্ভব নয়। যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সমস্যা সমাধান এবং আধুনিক কৃষি-সহায়ক ব্যবস্থাপনা গড়ে তোলাই হবে আমার কাজ।”

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বক্তৃতায় তিনি বলেন, “চা শ্রমিকদের বাস্তব সমস্যাগুলো আমি গভীরভাবে বুঝি। নির্বাচিত হলে তাদের জীবনমান উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ নেবো।”

এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন—রাজনগর ও মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ আধুনিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করা হবে।

গণসংযোগে খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও। পুরো বাজার এলাকাজুড়ে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনেকেই জানান, তারা আহমদ বেলালের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেছেন এবং নির্বাচনী লড়াইয়ে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমদ বেলাল বলেন, “রাজনগর ও মৌলভীবাজার সদরে আমার প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে। ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তাই আমি আশাবাদী—এই আসনে আমি বিজয়ী হবো, ইনশাল্লাহ।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

রাজনগরে খেলাফত মজলিসের প্রার্থী বেলালের গণসংযোগ

Update Time : 10:13:22 am, Sunday, 30 November 2025