12:48 am, Saturday, 15 August 2026

রাজনগরে প্রতারক ভুয়া সিআইডি গ্রেফতার

স্টাফ রিপোটার: রাজনগর থানা পুলিশ শুভন মাহমুদ (২৮) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে।
আজ রবিবার বিকালে রাজনগর থানার টেংরা বাজারের সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি হচ্ছে মর্মে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে রাজনগর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক শুভন মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম শুভন মাহমুদ। সে রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুল আউয়ালের ছেলে।
প্রতারক শুভন মাহমুদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

রাজনগরে প্রতারক ভুয়া সিআইডি গ্রেফতার

Update Time : 04:14:42 pm, Sunday, 27 February 2022