3:45 pm, Wednesday, 17 December 2025

রাজনগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগর সংবাদদাতা :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় স্থানীয় গবিন্দপুর দাখিল মাদরাসায় সংগঠক আলীম আল মুনিমের সমন্বয়ে ও সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী।

সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. মোসাহিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের প্রবাসী সদস্য শফিক মিয়া, গবিন্দপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন ফারুকী, রাজনগর সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আহমদউর রহমান ইমরান, সদস্য সাইদুল ইসলাম প্রমূখ।

এসময় উপজেলার কামারচাক ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের অসহায় দুস্থ প্রায় দু’শ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, লবণ, রসুন, ছোলা, মটর, ডাল ইত্যাদি দিয়ে মোট ২৫ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : 10:09:08 am, Monday, 28 March 2022