12:30 am, Saturday, 15 August 2026

রাজনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছেন।

উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জাকির হোসেন (৪০)। তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ- ১২-০৭৭৯) ও মৌলভীবাজার থেকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিকআপের (গাজীপুর মেট্রো ঠ-১১-০০৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকার চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় পিকআপ ভ্যান চালক আব্দুল আহাদ (৪৫) ও আরোহী নারী আব্দুন নাহার (৭৫) আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

রাজনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Update Time : 10:19:23 am, Sunday, 3 April 2022