3:44 am, Thursday, 10 September 2026

রাজনগরে ১১০টি পরিবারে ভেড়া প্রদান

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে ১১০টি পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব পরিবারকে ২২০টি ভেড়া দেয়া হয়।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব ভেড়া বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান প্রমুখ।

এসময় ভেড়া পালনের জন্য প্রত্যেক পরিবারকে ২৭ কেজি করে ফিড, ২ প্রস্থ টিন, ৪টি পিলার, ৫টি করে ফ্লোর ম্যাটও দেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার শহরে বেড়েই চলেছে বেটারিচালিত রিক্সা: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে যানজট ও অপরাধ

রাজনগরে ১১০টি পরিবারে ভেড়া প্রদান

Update Time : 11:25:18 am, Wednesday, 12 January 2022