রাজনগর প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।
আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদেও আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই মুহাম্মদ আজিজুল গাফ্ফারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির মালিক আব্দুল কাদির পালিয়ে যায়। পুলিশের অভিযানে আটককৃতরা হল- মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মো. রামিম মিয়া (২৮), মোস্তাাক আহমেদ (৫০), হোসাইন আহমেদ (৩৫), নাছমান মিয়া (৪০), জাহান আলী প্রকাশ ডালিমি (৪৫) ও একই ইউনিয়নের মালিকোনা গ্রামের আছকির মিয়া (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা করেছে। রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়ারিদের কোন ছাড় নেই। যেখানেই জুয়া চলবে সেখানেই অভিযান হবে। এরই অংশ হিসেবে এদের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
12:30 am, Sunday, 9 August 2026
News Title :
রাজনগরে ৬ জুয়ারী আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:01:16 pm, Thursday, 5 January 2023
- 346 Time View
Tag :
Popular Post



























