সোহেল আহমদ: রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। গত ১০জুন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বদলির আদেশ দেন। পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, নিয়মিত বদলির অংশ হিসেবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিমকে বদলি করা হয়েছে। মৌলভীবাজারের ডিআইও-২ ইন্সপেক্টর নজরুল ইসলামকে দায়িত্বপ্রাপ্ত রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর আগে মৌলভীবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আজ রোববার থানায় যোগদান করবেন। রাজনগর থানায় দায়িত্ব গ্রহনের পর রাজনগরকে মাদক,সন্ত্রাস,চুরি,ছিনতাইসহ সকল ধরনের অপরাধ নির্মূলে রাজনগরবাসীর সহযোগিতা কামনা ও দোওয়া চেয়েছেন।
5:58 am, Monday, 8 June 2026
News Title :
রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:53:51 pm, Saturday, 12 June 2021
- 780 Time View
Tag :
Popular Post























