10:27 am, Wednesday, 15 July 2026

রাতারগুলে প্রবেশ মূল্য কমানো ও মাঝিদের ভ্যাট প্রত্যাহারের দাবীতে মাঝিদের মানববন্ধন

সিলেট অফিস: রাতারগুল জলারবন এলাকায় পর্যটক জন প্রতি প্রবেশ মূল্য ২০ টাকা করা ও প্রতি নৌকার প্রবেশ মূল্য ১১৫ টাকা মওকুফের দাবীতে মানববন্ধন করেছেন রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিরা।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে রাতারগুল জলারবন নৌকার ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বন বিভাগের পক্ষ থেকে বনে প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্ক ৫৮ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের ২৮ টাকা ভ্যাটসহ প্রবেশ মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে, যা অযৌক্তিক। এর ফলে পর্যটক বিমুখ হবে রাতারগুল থেকে। প্রবেশ মূল্য সহনশীল করে ২০ টাকার মধ্যে রাখার দাবী জানাচ্ছি। এবং উপজেলা প্রশাসন থেকে নৌকা ভাড়া ৭৫০ টাকা নির্ধারণ করে দিয়ে তার উপর থেকে ১১৫ টাকা ভ্যাট কেটে নেয়া হচ্ছে মাঝিদের কাছ থেকে।এভাবে ১১৫ টাকা কেটে নিলে আমরা না খেয়ে মরতে হবে। একজন মাঝি সপ্তাহে একবারই নৌকা নিয়ে ভেতরে যেতে পারে, আনুসঙ্গিক বিভিন্ন খরচ রয়েছে তার উপর আরও ১১৫ টিাকা কেটে কিভাবে চলব আমরা, আমাদের ভ্যাট মওকুফের দাবী জানাই।
তারা আরও বলেন, বনে পর্যটক প্রবেশ মূল্য বেশী হওয়ায় কমতে শুরু করেছে পর্যটকদের আগমন। নানারকম তর্ক বির্তকে জরাতে হয় নৌকার মাঝিদেরই। সরকারের কাছে প্রবেশ মূল্য কমানো ও মাঝিদের ভ্যাট প্রত্যাহারের দাবী জানিয়ে তারা বলেন, ইতিমধ্যে আমরা বনবিভাগ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা পোষন করি সংশিষ্ট প্রশাসন অতিসত্ত¡র আমাদের দাবীটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন করবে। এসময় মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন, মিনহজ উদ্দিন, সোনা মিয়া, হারিছ মিয়া, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, সুফিয়ান, কয়ছর উদ্দিন, লাল আহমদ, আবুল হোসেন, খালেদ আহমদ, ইরফান আলী, কাসিম আলী, ফজলু মিয়া, লিয়াকত আলী, মনির ইসলাম, সৈয়দ আহমদ,মাজহারুল ইসলাম, কামাল উদ্দিন, বাবুল আহমদ, মজন ইসলাম, লায়েক আহমদ, আসলাম উদ্দিন, শরীফ ইসলাম, জুনেদ আহমদ,সাত্তার আলী প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

রাতারগুলে প্রবেশ মূল্য কমানো ও মাঝিদের ভ্যাট প্রত্যাহারের দাবীতে মাঝিদের মানববন্ধন

Update Time : 04:56:56 pm, Friday, 10 December 2021